প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে একদিনে ২৬ কোটি টাকার দুধ, ডিম ও পোল্ট্রি ভ্রাম্যমাণ বিক্রয়
২৮ এপ্রিল ২০২০, ০৭:২০ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা সংকটে খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও পোল্ট্রি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরসমূহ। গতকাল (২৭ এপ্রিল) প্রাণিসম্পদ দপ্তরসমূহের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে একদিনে দেশের ৮টি বিভাগে খামারিদের উৎপাদিত ২৬ কোটি ৭২ লক্ষ ৫৫ হাজার ৪ শত ৭৬ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রয় হয়েছে।
এর মধ্যে ২৪ লক্ষ ১০ হাজার ৮ শত ৮১ লিটার দুধ, ১ কোটি ১৮ লক্ষ ৮৭ হাজার ২ শত ৮৯টি ডিম এবং ১৫ লক্ষ ৮৬ হাজার ৬ শত ৬২টি পোল্ট্রি মুরগি বিক্রয় করেছে খামারিগণ। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থাপিত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষী, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি সুষম সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণের জন্য সকল জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের প্রাণিজ পণ্য প্রাপ্তির চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা প্রদান করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা ও খামারিদের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণের জন্য বলা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ