পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে পেঁয়াজ বিক্রি হবে থানায়
০৭ ডিসেম্বর ২০১৯, ১১:২৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৪৮ এএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
টিসিবির পর এবার খোলা বাজার পেঁয়াজ বিক্রি করবে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) নগরীর পাঁচটি থানা কমপাউন্ডে পেঁয়াজ বিক্রির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি। প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হবে।
পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে সকাল ১০টা থেকে কোতয়ালী, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানায় পেঁয়াজ বিক্রি করা হবে। প্রতিটি থানা প্রাঙ্গণে ১ টন করে প্রতিদিন ৫ টন পেঁয়াজ বিক্রি হবে। পুলিশের এ কার্যক্রম ১ সপ্তাহ ধরে চলবে বলে জানা গেছে। একজন ক্রেতাকে দেয়া হবে সর্বোচ্চ ১ কেজি করে পেঁয়াজ। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ক্রমাগত বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দামের লাগাম টানতে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশ পরিবারের সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি এসব পেঁয়াজ সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে নামমাত্র মূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা