জনগণকে জিম্মি করে ব্যবসা করলে সহ্য করবো না : শিল্পমন্ত্রী
০২ ডিসেম্বর ২০১৯, ০৫:০৩ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ব্যবসায়ীদের সতর্ক করে বলেছেন, ব্যবসায়ীদের আমরা সুযোগ দেবো। তারা লাভবান হোক এটা আমরা চাই, কিন্তু জনগণকে জিম্মি করে ব্যবসা করলে সেটি সহ্য করবো না। সোমবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ অবহিতকরণ বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, আপনারা ব্যবসা করেন, ব্যবসা থেকে মুনাফা অর্জন করেন। কিন্তু সেটি জনগণকে জিম্মি করে নয়। সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না। পৃথিবীর উন্নত বিশ্বে এ ধরনের সিন্ডিকেট নেই।
শিল্পমন্ত্রী বলেন, আমাদের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক শিল্পের পরেই এর অবস্থান। বর্তমানে সারাবিশ্বে ২২০ বিলিয়ন মার্কিন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে। অথচ বাংলাদেশ এ খাতে মাত্র ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে থাকে।
চামড়া খাতের বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের চামড়া শিল্প শতকরা ৬০ ভাগ মূল্য সংযোজন সম্ভব। তাই সরকার ২০২১ সালের মধ্যে চামড়া শিল্প খাতে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছে।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ