দ্রব্যমূল্য পরিস্থিতি: রোববার তিন মন্ত্রীর জরুরি বৈঠক
২৩ নভেম্বর ২০১৯, ১০:১৪ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম
টাইমস ডেস্ক:
আগামীকাল রোববার (২৪ নভেম্বর) জরুরি বৈঠকে বসবেন সরকারের তিন মন্ত্রী। চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত পরিস্থিতি ও বাজারজাত নিয়ে এ বৈঠক হবে। দুপুর ১২টায় রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে বসবেন তিন মন্ত্রী। এই মন্ত্রীরা হলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এফবিসিসিআই-এর জনসংযোগ কর্মকর্তা মোহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত থাকবেন।
এফবিসিসিআই এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, গম, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোল্ট্রির বছরব্যাপী চাহিদা, দেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুত-ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, ভারত হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় বেড়েছে পেঁয়াজের মূল্য, যা ২৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মঙ্গলবার গুজবে মূল্য বেড়ে ৩৫ টাকার লবণ ১০০ টাকায়ও বিক্রি হয়। পরিবহন ধর্মঘটের অজুহাতে পর্যাপ্ত মজুত থাকার পরেও কয়েক দিন ধরে চালের মূল্যও কিছুটা বাড়তির দিকে। সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় এই তিনটি পণ্যসহ অন্যান্য পণ্যের মজুত সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ