যুবসমাজকে যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
০৩ নভেম্বর ২০১৯, ১২:১৪ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ এএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
যেকোনো জাতির মূল সামর্থ্য হলো যুবশক্তি। বাংলাদেশের তরুণ প্রজন্মের রয়েছে সামর্থ্য। তবে তাদের সুযোগ প্রয়োজন। এক্ষেত্রে কর্পোরেট হাউজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে আয়োজিত ‘বাংলালিংক ইনোভেটর্স ৩.০!’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন বলেন, বাংলদেশ এ মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে কর্মক্ষম যুবকের সংখ্যা সবচেয়ে বেশি। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। বিশ্বায়নের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। তথ্যপ্রযুক্তির যুগোপযোগী উন্নয়ন ও সম্প্রসারণে যুবসমাজকে যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে ৫টি টিম তাদের প্রেজেন্টেশন পরিবেশন করে। টিম ‘সিলভার লাইনিং’ চ্যাম্পিয়ন ও টিম ‘লাস্ট মিনিট’ রানার্সআপ হয়। স্পিকার বিজয়ী টিমসহ সব টিমকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এ পরিবেশনা নতুনদের আরও অনুপ্রাণিত করবে।
বাংলালিংকের এক্টিং চিফ এক্সিকিউটিভ অফিসার তাইমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, বাংলালিংক কমিউনিকেশনসের কর্মকর্তারাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভোট অব থ্যাংক্স প্রদান করেন বাংলালিংকের প্রধান নির্বাহী (সিইও) এরিক অস।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ