নারী উদ্যোক্তাদের জন্য আসছে গৃহবধূ ডটকম
২৮ অক্টোবর ২০১৯, ১১:৪৯ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ এএম
টাইমস ডেস্ক:
আগামী মাসেই উদ্বোধন হতে যাচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত ই-কমার্স মার্কেটপ্লেস গৃহবধূ ডটকম (Grihobodhu.com)।
গৃহবধূর কর্ণধার সাহেদা তাজনিয়া বলেন, শুধুমাত্র নারী উদ্যোক্তাদের পণ্য ও সেবা নিয়ে তাদের ই-কমার্স প্লাটফর্মটি কাজ করছে। তবে নারী কিংবা পুরুষ যে কেউ গৃহবধূ থেকে পণ্য কিনতে পারবেন। উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে নিতেই প্লাটফর্মটি তিনি চালু করেছেন বলে জানান।
তিনি বলেন, গৃহবধূ মার্কেটপ্লেসে শুধুমাত্র নারী বিক্রেতারা মার্চেন্ট হিসেবে নিবন্ধন করতে পারবে। দেশের যে কোনো প্রান্ত থেকে গৃহবধূর মার্চেন্টরা নিজেদের পণ্য নিজেরাই ওয়েবসাইটে সহজেই আপলোড দিতে পারবেন।
সাহেদা তাজনিয়া বলেন, নারী উদ্যোক্তারা নিজেদের প্রতিষ্ঠানের নামেই এখানে পণ্য বিক্রি করতে পারবেন। তবে গৃহবধূর পণ্য বা সেবা দেশে কিংবা বিদেশ থেকেও সবাই অর্ডার করতে পারবেন। এতে লাইফস্টাইল ও প্রাত্যহিক জীবনযাত্রার রকমারি পণ্য ও সেবা থাকছে। এর মধ্যে ক্যাটাগরিভিত্তিক পণ্যের তালিকায় থাকছে শাড়ি, গহনা, কসমেটিক্স, ব্যাগ ও পার্স, পাট ও শতরঞ্জি, লেদার, গ্রোসারি ও খাদ্যসামগ্রী, গৃহস্থালী ও কিচেন সামগ্রী, ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা পণ্য, জুতা ও স্যান্ডল। আগামী মাসে গৃহবধূ মার্কেটপ্লেসটি উদ্বোধন হবে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা