ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচনে পরিকল্পনা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশনা
২৩ অক্টোবর ২০১৯, ০১:৫২ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে পারে না কিংবা কাজের মান ভালো নয়, তাদের আর কোনো সরকারি কাজ না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচিত ঠিকাদার জিকে শামীমের কোম্পানির মাধ্যমে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে গতিহীনতা এবং মান নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে সরকার প্রধানের এই নির্দেশ এল। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যথাযথ মানসম্পন্ন প্রকল্প বুঝে নিতে প্রকল্প পরিচালকদের নির্দেশনাও দেওয়া হয় ওই চিঠিতে।
গত মাসে গ্রেপ্তার জিকে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জিকে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে। গণপূর্ত অধিদপ্তরের প্রায় ৫ হাজার কোটি টাকার কাজ ছিল তার হাতে। তার হাতে থাকা ৫৩ প্রকল্পের মধ্যে ২৫টির কাজই সময়মতো শেষ হয়নি। এর মধ্যে শূন্য অগ্রগতির প্রকল্পও রয়েছে।
এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত ২০১৩ সালে শেষ হওয়া সরকারি কর্মকমিশন (দ্বিতীয় পর্যায়) ভবন নির্মাণ প্রকল্পের কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ।
সড়ক ও জনপথ অধিদপ্তর, পানিসম্পদ মন্ত্রণালয়, রেলওয়ে, স্থানীয় সরকার বিভাগসহ সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ গুটিকয়েক প্রতিষ্ঠান পাচ্ছে। এসব প্রকল্পের মান নিয়েও নানা সময়ে প্রশ্ন এসেছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে। এ অবস্থায় একাধিক কাজ নিয়ে যারা কাজের মান ও সময় ঠিক রাখতে পারে না, তাদের নতুন কোনো কাজ না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে জানতে চাইলে সিপিটিইউ‘র উপপরিচালক মৌসুমী হাবিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিপিটিইউতে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে সময়ের মধ্যে যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি এবং যেসব প্রতিষ্ঠান মানসম্পন্ন কাজ করেনি, তাদেরকে নতুন করে কোনো প্রকল্প না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এ চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এ বিষয়ে চিঠি পাঠিয়েছি।
কোনো কোম্পানি সর্বনিম্ন দরদাতা হলে তাকে কাজ দেওয়া কীভাবে এড়াবেন- জানতে চাইলে মৌসুমী বলেন, পিপিআর এর আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা বা কাজ দেওয়ার মতো দরপত্র আহ্বান করলেও ওই কোম্পানির অতীতের রেকর্ড খারাপ থাকলে ওই কোম্পানিকে কাজ না দেওয়ার বিধান রয়েছে। এখন আমরা সেই বিধান অনুসরণ করব।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, একাধিক প্রকল্প নিয়ে যারা কাজের মান ও সময় ঠিক রাখতে পারে না, প্রাপ্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আর কোনো কাজ তারা পাবে না। কাজের গুণগত মান ও নির্ধারিত সময়ে শেষ করেছে কি না, সে বিষয়ে প্রকল্প পরিচালকদের সক্রিয় হতে হবে বলে জানানো হয় চিঠিতে।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ