সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়েছে বাংলাদেশের জিডিপি’র আকার
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০০ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম
টাইমস ডেস্ক:
বাংলাদেশ এখন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩তম বড় অর্থনীতির দেশ। দেশের ‘মোট দেশজ উৎপাদন’ বা জিডিপি’র আকার গত দেড় যুগে সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়েছে। ‘এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক’- এডিবি’র ‘কি ইনডিকেটরস্ ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ বিষয়ে প্রতিবেদনে, এমন চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বিশ্ব অর্থনীতিতে এশিয়ার অবদানের বিষয়টিও উঠে এসেছে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মানুষের ক্রয়ক্ষমতার সমতাকে হিসেবে নিয়ে প্রতিটি দেশের জিডিপি কত হয়েছে সে হিসাব করেছে এডিবি। হিসাব অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশে মোট ৭০ হাজার ৪১৬ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টি হয়েছে।
এডিবি বলছে ২০০০ সালেও বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল সিঙ্গাপুর। ওই বছর বাংলাদেশের ১৫ হাজার ১৮০ কোটি ডলারের বিপরীতে সিঙ্গাপুরে সৃষ্টি হয়েছিল ১৬ হাজার ৭১৮ কোটি ডলারের পণ্য ও সেবা।
তবে, ২০১০ সালে বাংলাদেশের জিডিপি’র আকার ৩৬ হাজার ৪০৫ কোটি ডলারে দাঁড়ালে পিছিয়ে পড়ে সিঙ্গাপুর। তারও আট বছর পর বাংলাদেশের অর্থনীতির আকার সিঙ্গাপুরের চেয়ে বড় হয় ২২ শতাংশ।
একইভাবে, ২০০০ সালে হংকংয়ের জিডিপি বাংলাদেশের চেয়ে বড় হলেও পরের ১০ বছরে তা উল্টে যায়। আর ২০১৮ সালে এসে বাংলাদেশের অর্থনীতির আকার বেড়ে হয়েছে হংকংয়ের প্রায় দ্বিগুণ। তবে জিডিপিতে হংকং-সিংগাপুরকে পেছনে ফেললেও উন্নয়নে এখনও অনেকটাই পিছিয়ে বাংলাদেশ।
এডিবি’র প্রতিবেদন অনুযায়ী অর্থনীতির সবচে’ বড় দেশ চীন। যার মোট জিডিপি’র আকার ২৫ লাখ ৩৬ হাজার ১৭৩ কোটি ডলার। দ্বিতীয়তে আছে ভারত। জিডিপি’র আকার, ১০ লাখ ৪৭ হাজার ৪৩৩ কোটি ডলার। এশিয়ার মোট ৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।
প্রতিবেদনে, দারিদ্র্য বিমোচন মাতৃ ও শিশুমৃত্যুরোধ এবং শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের উন্নতির চিত্র তুলে ধরা হয়েছে। উঠে এসেছে বিশ্ব অর্থনীতিতে এশিয়ার ক্রমবর্ধমান অবদানের কথাও।
সূত্র: আরটিভি অনলাইন
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা