দুই দিনের অবরোধে আমদানির আলু আটকে গেল স্থলবন্দরে
০৫ নভেম্বর ২০২৩, ০৮:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আটকে গেছে ভারত থেকে আমদানি করা আলু। নিরাপত্তার অভাবে রোববার আমদানি করা আলুবাহী কোন ট্রাক ছেড়ে যায়নি গন্তব্যে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত থেকে রোববার ১২ টি ট্রাকে ৩৩৩ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। সকাল থেকেই পর্যায়ক্রমে আলুবাহী ভারতীয় ট্রাক আসা শুরু হয় বন্দরে। কিন্তু বিএনপি জামায়াতের চলমান অবরোধের কারণে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে রাখা হয়েছে আলুগুলো। কিছু আলু বাংলাদেশি ট্রাকে তোলা হলেও তা গন্তব্যে ছেড়ে যায়নি।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, বৃহস্পতিবার ভারত থেকে আলু আমাদানি শুরু হয়। ওইদিন দুটি ট্রাকে ৫২ মেট্রিক টন আলু আসে। শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার ১৯টি ট্রাকে ৫১৮ মেট্রিক টন, রোববার ১২ ট্রাকে ৩৩৩ মেট্রিক টন আলু আমদানি হয়। তিনদিনে ৩৩টি ট্রাকে ৯০৩ মেট্রিক টন আলু আমদানি হয়েছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে।
সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন জানান, রোববার যেসব আলু ও পেঁয়াজ আমদানি হয়েছে, অরোধের কারণে তা বন্দর ছেড়ে যায়নি। বিশেষ নিরাপত্তায় এসব পণ্যের ট্রাক সোমবার সকালে স্থলবন্দরের ইয়ার্ড থেকে ছাড়পত্র নিয়ে গন্তব্যে ছেড়ে যাবে।
এদিকে ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রোববার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করেছে বিএনপি। মহাসড়কের ইসরাইল মোড়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক থেকে গাছের গুড়ি সরিয়ে ফেলেন।
বিভাগ : অর্থনীতি
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর