বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী দেশ: শিল্পমন্ত্রী
৩০ নভেম্বর ২০২১, ০৬:০৩ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম
অর্থনীতি ডেস্ক:
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতিতে পরিণত হয়েছে। গত এক দশক ধরে প্রতিবছর প্রায় ৭ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এমনকি বিশ্বব্যাপী করোনা মহামারীর কঠিন সময়ও বাংলাদেশ ২০২০ সালে ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৪ শতাংশ হবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। বর্তমানে বাংলাদেশের জিডিপির ৩০ শতাংশ এরও অধিক আসছে শিল্পখাত থেকে।
সোমবার (৩০ নভেম্বর) শিল্পমন্ত্রী জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)’র ১৯তম সধারণ সম্মেলনে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তৃতাকালে এসব কথা বলেন।
অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনিডোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন। প্রায় ১৭০টি সদস্য দেশের মন্ত্রীবর্গ, প্রতিনিধিবৃন্দ সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় ইউনিডোর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিউনেশিয়ার মোহামেদ মাজঘানিকে শিল্প মন্ত্রী অভিনন্দন জানান।
অন্তর্ভূক্তিমূলক এবং টেকসই শিল্পায়নে ইউনিডোর কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে বিভিন্ন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। করোনা ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়ান্টের কারণে বিশেষত স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের গতিশীলতা কমে গেছে। এ বিষয়গুলো থেকে উত্তরণে ইউনিডোর সহযোগিতা বেশি করে প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন, টেকসই শিল্পায়ন, হাইটেক পার্ক স্থাপন, রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সাধন করছে। আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’কর্মসূচি বাস্তবায়ন করছি; যা জাতীয় ও স্থানীয় পর্যায়ে দ্রুত গতি লাভ করেছে। জাতি হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারী নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবার সঠিক পথেই এগুচ্ছি। এই উন্নয়নে তিনি ডি-২০সহ UNIDO এর সহযোগিতা কামনা করেন।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা