ঈদে তৈরি পোশাকসহ শিল্প-কারখানার ছুটিও ৩ দিন
১৭ জুলাই ২০২০, ১২:১৬ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১১:২২ পিএম
অর্থনীতি ডেস্ক:
সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই আসন্ন ঈদুল আজহাতে তৈরি পোশাকসহ শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি ৩ দিন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি থাকবে। ছুটিতে সবাই যাতে যার যার অবস্থানে থাকেন আমরা সেটা লক্ষ্য রাখব। শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বসে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত নেবেন।
সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিজিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ জুলাই মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আসন্ন ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না, ছুটি ৩ দিনই থাকবে। ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে বলেও জানান তিনি।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি