বছরে বাজারে আসছে ২০ লাখ চাকরিপ্রত্যাশী
০৮ ডিসেম্বর ২০১৯, ০১:৫৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
প্রতিবছর ১৮ থেকে ২০ লাখ চাকরিপ্রত্যাশী বাজারে আসছেন। এ বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশীর মধ্যে ১৪ লাখ লোককে সরকারের বিভিন্ন দক্ষতা উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাকিদের স্থানীয় কল-কারখানা এবং আন্তর্জাতিক বাজারের জন্য কর্মযোগ্য করতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি -ডিসিসিআই আয়োজিত ‘ফিউচার স্কিল রিকুয়ার্ড বাংলাদেশ’ বিষয়ে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী আরো বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের কারণে শ্রমনির্ভর চাকরির বাজার সংকুচিত হচ্ছে। ভবিষ্যতের কাজের বিষয়টি মাথায় রেখে সরকার শ্রমিকের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে। এ জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল-এনএসডিসিকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নেওয়া হয়েছে।
ডিসিসিআইয়ের সভাপতি ওসামা তাসিরের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান, বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান বিশেষ অতিথি ছিলেন।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি