জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর
৩০ জুন ২০১৯, ০৫:২৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
টাইমস ডেস্ক:
২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস করা হয়েছে। এ বাজেট আগামী সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।
রবিবার (৩০ জুন) জাতীয় সংসদে ‘২০২০ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ
প্রদান ও নির্দিষ্টকরণ বিল’ পাসের মাধ্যমে এই বাজেট গৃহীত হয়।
গত ১৩ জুন জাতীয় সংসদে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক এ বাজেট উথাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার পক্ষে বাজেট বক্তৃতার একাংশ পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উথাপন করেন।
দাবিগুলো সরকারি দলের সদস্যের কণ্ঠভোটে পাস হয়। ৪৮৪টি ছাঁটাই প্রস্তাবের মধ্যে ৪টি মন্ত্রণালয়ের বরাদ্দের উপর আনীত ছাঁটাই প্রস্তাবে বিরোধীদলের সদস্যরা আলোচনায় অংশ নেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। তারপর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নির্দিষ্টকরণ বিল-২০১৯ পাসের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরের বাজেট অনুমোদন করেন। বিলটি উথাপন ও পাস করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর সরকারের এই মেয়াদের প্রথম বাজেট এটি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালেরও ঘোষিত প্রথম বাজেট এটি। গত অর্থবছরের মতো এবারও বিরোধীদলের সদস্যরা বাজেট আলোচনায় অংশ নেন।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা