নিবন্ধন ছাড়া বস্ত্রশিল্প প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা নয়: বাংলাদেশ ব্যাংক
০৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:২১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:২৪ এএম
অর্থনীতি ডেস্ক:
বস্ত্র অধিদফতর থেকে নিবন্ধন ছাড়া বায়িং হাউসসহ বস্ত্রশিল্প প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা না দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বস্ত্র আইনের ২(৬) ও ১২(২) নং ধারা অনুযায়ী বস্ত্র অধিদফতরের নিবন্ধন ছাড়া বস্ত্রশিল্প পরিচালনা করা যাবে না। তবে কিছু বায়িং হাউসসহ অন্যান্য বস্ত্রশিল্প প্রতিষ্ঠান নিবন্ধন না নিয়ে নিয়মবহির্ভূতভাবে ব্যবসা করছে। আন্তর্জাতিক বাজারে এসব প্রতিষ্ঠান দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উত্থাপিত হচ্ছে। তবে বস্ত্র অধিদফতরে নিবন্ধিত না হওয়ায় এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিতে পারছে না।
বায়িং হাউসসহ অন্যান্য সব বস্ত্র শিল্পপ্রতিষ্ঠান অধিদফতরের নিবন্ধিত হওয়া আবশ্যক বিধায় এসব প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকিং সুবিধা দেয়ার ক্ষেত্রে আইনের আওতায় গ্রাহক প্রতিষ্ঠানের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করতে হবে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা