করোনা মোকাবিলায় এডিবি দিচ্ছে ৮৫০ কোটি টাকা ঋণ
০১ মে ২০২০, ১২:০৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ এএম
অর্থনীতি ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির প্রধান কার্যালয় এ ঋণ অনুমোদন করে। ‘দ্য কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্ট প্রজেক্ট’র আওতায় এই ঋণ দিচ্ছে এডিবি।
তারা বলছে, এই ঋণের ফলে অত্যন্ত দ্রুততার সঙ্গে চিকিৎসা সামগ্রী ও করোনা পরীক্ষার কিট কেনা এবং চিকিৎসা খাতের অবকাঠামো উন্নত করতে পারবে বাংলাদেশ। করোনা মহামারি মোকাবিলায় কার্যকর নজরদারি, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং এসব কাজে দ্রুত সাড়া প্রদানও করতে পারবে সরকার।
ফলে আইসোলেশন ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটসহ (সিসিইউ) ১৭ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনা, অন্তত ১৯টি করোনা পরীক্ষার ল্যাবরেটরির মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস সুবিধার উন্নয়ন করা, কমপক্ষে ৩ হাজার ৫০০ স্বাস্থ্যখাতে কর্মরতদেরকে প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্যখাতে আরও অনেক চিকিৎসক ও কর্মী নিয়োগ দিতে পারবে সরকার।
এ বিষয়ে এডিবির ভাইস-প্রেসিডেন্ট শিজিন চেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আর্থ-সামাজিক খাতের উন্নয়নে বেশ সফল। করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের পাশে আমরা আছি। আমাদের এই প্রকল্প করোনা মোকাবিলায় বাংলাদেশে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য সরঞ্জাম, চিকিৎসা সামগ্রী ও ডায়গনোস্টিক সিস্টেম সরবরাহ এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস দেশে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৬৬৭ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১৬০ জন।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা