বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বাজারে আসছে ২০০ টাকার নোট
১৫ ডিসেম্বর ২০১৯, ১০:১০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:২৯ এএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশে প্রথমবারের মত ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাজারে প্রচলিত ১০/২০/৫০/১০০/৫০০ এবং ১০০০ টাকার মতই ২০০ টাকার নোট পাওয়া যাবে। লেনদেন হবে। প্রাথমিকভাবে ২০০ টাকার নোটের উপর ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা থাকলেও পরবর্তীতে তা আর লেখা থাকবে না।
এদিকে, ১০ টাকার নোটের সঙ্গে সামঞ্জস্য থাকায় বঙ্গবন্ধুর ছবি সংবলিত ৫০ টাকার নোটের রং ও আকার পরিবর্তন করে বাজারে নতুন ৫০ টাকার নোট ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নিয়মিত লেনদেনের মাধ্যমে নতুন এ নোট বাজারে ছাড়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে ২০ কোটি টাকা মূল্যের নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী নতুন নোট বাজারে ছাড়া হবে বলেও জানান তিনি। তবে নতুন এ নোটের পাশাপাশি বাজারে চলমান পুরো নোটেও লেনদেন অব্যাহত থাকবে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা