পলাশে ইসলামী ব্যাংকের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
২১ জুন ২০১৯, ১০:২৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
পলাশ প্রতিনিধি:
ইসলামী ব্যাংক নরসিংদীর পলাশ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১জুন) শুক্রবার পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে সকাল থেকে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা জোন প্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী মুক্তা, ব্যাংকের পলাশ শাখা ব্যবস্থাপক আবুল কাশেম ভূইয়া, ম্যানেজার অপারেশন আ: মান্নান ভূইয়া, বিনিয়োগ বিভাগের প্রধান আবু বকর সিদ্দিক, ব্যাংক কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন, ব্যাংকের মাধবদী শাখার উন্নয়ন পরিচালক মো: মিজানুর রহমান, সিনিয়র কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, মো: আব্দুল্লাহ, মো: হুমায়ুন কবীরসহ অন্যান্য কর্মকর্তাগণ।
প্রশিক্ষণে পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা মো: আমীরুল ইসলাম কৃষি বিষয়ক ও পশু হাসপাতালের ডা: মাহবুব পশু বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৪৭ টি কেন্দ্রের তিন শতাধিক কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধান উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। সবশেষে শ্রেষ্ঠ কেন্দ্র প্রধানদের পুরস্কৃত করা হয়।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও