রাঙ্গাকে সরিয়ে জাতীয় পার্টির নতুন মহাসচিব বাবলু
২৬ জুলাই ২০২০, ০৮:১৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রোববার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাঙ্গাকে সরিয়ে বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ আজ ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এক সময় জাতীয় পার্টির মহাসচিব ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এদিকে, স্ত্রী ফরিদা সরকারের মৃত্যুর পর জাপার প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের ভাগনি মেহেজেবুননেছা রহমান টুম্পাকে ২০১৭ সালের ২১ এপ্রিল বিয়ে করেন বাবলু।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ