কাল আওয়ামী লীগের নবগঠিত কমিটির যৌথসভা
০২ জানুয়ারি ২০২০, ১১:২৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় বসছেন দলটির নতুন নেতারা। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রেকর্ড তৈরি করে টানা ৯ম বারের মতো আওয়ামী লীগের দায়িত্ব পান শেখ হাসিনা। ২য় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। দুই ধাপে ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
তবে কমিটিতে এখনো একটি সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ও ধর্মবিষয়ক সম্পাদক এবং ৩ টি কার্যনির্বাহী কমিটির সদস্য পদ খালি রাখা হয়েছে। পরবর্তীতে এ পদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ