খোকার মৃত্যুতে বুধবার বিএনপির শোক দিবস কর্মসূচী
০৫ নভেম্বর ২০১৯, ০৭:৪৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে দেশব্যাপী শোকদিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী বুধবার (৬ নভেম্বর) সারাদেশে শোকদিবস পালন করবে দলটি।
শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- রাজধানীসহ দেশের সব দলীয় কার্যালয়ে কালো পাতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কোরখানখানি।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে এ কথা জানানো হয়। দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার সকাল আটটা দশ মিনিটে নিউইয়র্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
ওইদিনই বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে খোকার মরদেহ।
বাদ জোহর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিকাল তিনটায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে গোপীবাগ নিজ বাসায় হয়ে ধুপখোলা মাঠে শেষ জানাজা হবে। এরপর জুরাইন গোরস্তানে মা-বাবা কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি