নভেম্বরের মধ্যে দলের আগাছা পরগাছা নির্মূল করা হবে: তথ্যমন্ত্রী
১২ অক্টোবর ২০১৯, ০৪:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
কক্সবাজার প্রতিনিধি:
এখন সবাই আওয়ামী লীগ হতে চায়, সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের দলে অনেক অনুপ্রবেশ ঘটেছে। আমাদের সবাইকে আওয়ামী লীগের নৌকায় তোলার প্রয়োজন নেই। যে সমস্ত অনুপ্রবেশকারী ইতোমধ্যেই ঢুকেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেছেন।
শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রঅ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আগামী সম্মেলনের আগে নভেম্বরের মধ্যেই দলের আগাছা পরগাছা নির্মূল করা হবে। একসময় যারা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করতো, তারা নানাভাবে পদ পদবী পেয়েছে। এ আবর্জনা সম্মেলনের আগেই পরিষ্কার করতে হবে। পরীক্ষিত নেতাকর্মীরাই পদ-পদবির দাবিদার।
আওয়ামী লীগের তথ্য ও প্রকাশনা সম্পাদক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, তাই মাদক নির্মূলে দলের সবাইকে কাজ করতে হবে।
দলের কারণে আমরা রাষ্ট্রক্ষমতায়। দল আমাদেরকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে গেছে। কিছু মানুষের কারণে আমাদের দলের দুর্নাম হতে পারে না। তাই এ ব্যাপারে দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।
উন্নয়ন কর্মকাণ্ড যেন কোনও উইপোকা খেয়ে না পেলে সে জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে বলে জানান তথ্যমন্ত্রী।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার