দাবী মেনে নেয়ার পরও বুয়েটে আন্দোলন কেন?: প্রধানমন্ত্রী
১২ অক্টোবর ২০১৯, ০১:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর কারও দাবি দাওয়ার জন্য অপেক্ষা না করে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হয়েছে। তারপরও আন্দোলন কেন? এখন আন্দোলনের যৌক্তিকতা নেই।
শনিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর খামাবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত ছিলেন বঙ্গবন্ধু। তিনি এ দেশের নারীদের পথ দেখিয়ে দিয়েছেন। তার দেখানো পথেই এখন দেশে সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। এ সময় তিনি নারী পাচার রোধে সবাইকে সতর্ক হবার আহ্বান জানান।
ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে ৬ অক্টোবর মৃত্যু হয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের। হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ ১০ দফা দাবিতে পরদিন থেকে আন্দোলনে রয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দাবী অনুযায়ী ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাসহ জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার