ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে ঐক্যফ্রন্ট
০২ অক্টোবর ২০১৯, ০৭:১৭ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপিকে সাথে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করছে। রাজনীতির মাঠের কোনও কর্মসূচিতে না থাকলেও জোটটির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কর্মসূচি নিয়ে নামতে চায় তারা। এজন্য ৩০ বা ৩০ ডিসেম্বর সম্ভাব্য তারিখে ঢাকায় মহাসমাবেশ করতে প্রস্তুতি নিচ্ছে এই জোট।
বুধবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বিভিন্ন ইস্যুতে এছাড়া বিভাগীয় পর্যায়েও কর্মসূচি পালন করবে ফ্রন্ট। তবে এখনো এসব বিষয় চূড়ান্ত হয়নি। আগামী ৬ অক্টোবর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠকে সব বিষয় চূড়ান্ত হতে পারে।
আজকের এই বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে। এছাড়া ১৩ অক্টোবর ঐক্যফ্রন্ট গঠনের এক বছর পূর্তি উপলক্ষেও ঢাকায় সমাবেশ করতে পারে জোটটি। তবে কোথায় সমাবেশ করবে, সেটা না জানা যায়নি।
বৈঠকে এছাড়াও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সংসদ বাতিল করে অবিলম্বে জাতীয় সরকার গঠন, ক্যাসিনোর সঙ্গে জড়িত রাঘববোয়ালদের গ্রেপ্তারের দাবিতে অক্টোবর ও নভেম্বরে ঢাকার বাইরে চট্টগ্রাম-সিলেটসহ কয়েকটি বিভাগীয় শহরে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে সমাবেশ করা হবে। এসব সমাবেশে ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বৈঠকে জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান, শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ