ছাত্রদলের কাউন্সিল স্থগিত হওয়ার পেছনে সরকারের হাত নেই: ওবায়দুল কাদের
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শেষ মুহূর্তে আদালতের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল স্থগিত হয়ে যাওয়ার পেছনে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রদলের কাউন্সিল পণ্ড করার পেছনে সরকারের ভূমিকা রয়েছে বলে বিএনপি যে অভিযোগ করেছে তাও নাকচ করে দেন ওবায়দুল কাদের।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
দীর্ঘ ২৭ বছর পর শনিবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার রাতে আমান উল্লাহ আমান নামে ছাত্রদলের সাবেক এক নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র সহকারী চতুর্থ জজ আদালত এই কাউন্সিলে স্থগিতাদেশ দেয়।
কাউন্সিল অস্থায়ী স্থগিতের পাশাপাশি এই ব্যাপারে বিএনপিকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। রাতেই আদালতের রায়ের কপি বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরদিন (১৩ সেপ্টেম্বর)শুক্রবার দুপুরে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, বর্তমান সরকার বিএনপিকে রাজনীতি করতে দিচ্ছে না বলে একটি অনুষ্ঠানে অভিযোগ করেন। এ সময় ছাত্রদলের কাউন্সিল স্থগিতের পেছনে সরকারের ভূমিকা আছে বলে অভিযোগ করেন।
পরে সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, সরকারের হস্তক্ষেপেই আদালতের নির্দেশে ছাত্রদলের কাউন্সিল শেষ মুহূর্তে পণ্ড হয়ে যায়।
যুবলীগের অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রদলের কাউন্সিল পণ্ড হওয়ার পেছনে আমাদের কোনো হাত নেই। এটা আদালতের নির্দেশে হয়েছে।’ বিএনপি নেতিবাচক রাজনীতি করে বলেও অভিযোগ করেন তিনি।
বক্তৃতায় শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বর্তমানে বিশ্বের তিনজন রাষ্ট্রনায়কের একজন শেখ হাসিনা। তিনি জেগে আছেন বলেই বাংলাদেশ ঘুমাতে পারছে। শেখ হাসিনার অবদান এদেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে কাদের বলেন, বঙ্গবন্ধুর দলে কেউ অপরাধ করে পার পাবে না। তাকে শাস্তি পেতেই হবে। দলীয় নেতাকর্মীদের শেখ হাসিনার মতো সাহসী হওয়ার আহ্বান জানান সাধারণ সম্পাদক।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার