রংপুর-৩ এরশাদের আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
০১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রংপুর-৩ আসনটি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুত্যুর পর শূণ্য হওয়ায় আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণের দিন রেখে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৬ সেপ্টেম্বর।
ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান রোববার উপনির্বাচনের ঘোষিত তফসিল সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
একাদশ সংসদে বিরোধীদলীয় নেতা এরশাদ ৯০ বছর বয়সে ১৪ জুলাই মারা যান। তার মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
রংপুর সদর ও সিটি করপোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে সম্ভাব্য ভোটকেন্দ্র ১৩০টি, ভোটকক্ষ ৯১০টি। রংপুর-৩ আসনে ইভিএমে ভোটগ্রহণ হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন ইসি।
বিগত নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তোলা বিএনপি এরই মধ্যে এই উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিগত নির্বাচনে রংপুর-৩ আসনে মহাজোটের শরিক হিসেবে জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগির কারণে আওয়ামীলীগের প্রার্থী না থাকলেও উপনির্বাচনে নৌকার প্রার্থী দেওয়ার চিন্তা করছে। এছাড়া জাতীয় প্রার্থী এখনও তাদের চুড়ান্ত প্রার্থী ঠিক করতে পারেনি।
উল্লেখ্য, রংপুরের সন্তান এরশাদ গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পরও নিজের এলাকায় বরাবরই তুমুল জনপ্রিয় ছিলেন। ওই আসন থেকে বরাবরই বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছিলেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার