বাংলাদেশ এখনও নিরাপদ বা বিপদমুক্ত নয়: ইনু
২২ আগস্ট ২০১৯, ০৭:৩৫ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ এএম
কুষ্টিয়া প্রতিনিধি:
জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ১৫ আগস্ট বা ২১ আগস্টের মতো হত্যাকাণ্ডের চক্রান্ত এখনও চলছে। বাংলাদেশ এখনও নিরাপদ বা বিপদমুক্ত নয়। মাঝে মাঝেই জঙ্গি সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তবে সরকার গণতন্ত্র ও সাংবিধানিক প্রক্রিয়া রক্ষার জন্য ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমাদের ১০০ বছরের সংগ্রামের যতো বিজয় এক ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের পর সব বিলীন হয়ে গেছে। বাংলাদেশের পরিচয়টাই পরিবর্তন করার চেষ্টা হয়েছে। ২১ আগস্ট শেখ হাসিনাকে টার্গেট করে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। সবাই যখন এর সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতের কথা বলছে, তখন বিএনপি-জামায়াত রহস্যজনকভাবে চুপ রয়েছে। শুধু তাই নয় তারা খুনিদের আড়াল করতে সাফাই গাইছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২