ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদত্যাগ দাবি
০১ আগস্ট ২০১৯, ০৫:২০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ তুলে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ‘নগরভবন’ ঘেরাও কর্মসূচি শুরু করলে পুলিশের বাঁধার মুখে পড়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। নগরভবন ঘেরাওয়ের উদ্দেশে মিছিল নিয়ে গোলাপ শাহ মাজার থেকে একটু দূরে আসতেই তারা পুলিশী বাঁধার সম্মুখীন হন। পরে তারা সেখানেই সমাবেশ করেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজমায়েত শেষে মিছিল শুরু করা হয়।
সমাবেশে দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রী ও দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি করেন গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ। ৭২ ঘণ্টার মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে।
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক এম এ সামাদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, এসডিপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা শামসুল হক সরকার, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা আবু মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম মাস্টার, এসডিপির কেন্দ্রীয় নেতা সজল ও গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দুই সিটি করপোরেশনের সীমাহীন দুর্নীতি লুটপাটের কারণে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। অনির্বাচিত সরকার কোনওদিন জনকল্যাণমুখী হতে পারে না। ডেঙ্গুতে মানুষের প্রাণহানিই বড় উদাহরণ।
সভাপতির বক্তব্যে ডা. এম এ সামাদ বলেন, অবিলম্বে ডেঙ্গু আক্রান্ত সকল ব্যক্তির চিকিৎসার দায়িত্ব সরকারকেই নিতে হবে এবং নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার