১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
১২ মে ২০১৯, ০৩:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
অনলাইন ডেস্ক:
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী ১৫ মে বুধবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে তার ঢাকা ফেরার সিদ্ধান্ত হয়েছে।
সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ রবিবার (১২ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আগামী ২৫ মে দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
গত ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ৪ মার্চ সিঙ্গাপুর নেয়া হয়।
সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলে। ২০ মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়। গত ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে হাসপাতালের কাছেই একটি ভাড়া বাসায় উঠেন ওবায়দুল কাদের। স্ত্রীসহ স্বজনরা তার সঙ্গে রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার