একটি গোষ্ঠী অসংবিধানিক সরকারকে ক্ষমতায় আনার পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
১০ এপ্রিল ২০২৩, ০৩:১৩ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম
টাইমস ডেস্ক:
যারা এদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে জ্ঞান দেয় সেই যুক্তরাষ্ট্রেই এইসব অধিকার কতটুকু অক্ষুন্ন রয়েছে তা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। একটি গোষ্ঠী বাংলাদেশে অসংবিধানিক সরকারকে ক্ষমতায় আনার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দৈনিক প্রথম আলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, এই পত্রিকা শুধু আওয়ামী লীগ নয়, গণতন্ত্র, দেশ ও দেশবাসীর শত্রু।
সোমবার দুপুরে সংসদের সুবর্ণজয়ন্তীতে আয়োজিত বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার বঙ্গবন্ধুর হত্যাকারী রাশেদ চৌধুরিকে আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে আসছে। যুক্তরাষ্ট্র বর্ণবাদে বিশ্বাস করে, তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না।
এসময় তিনি আরও অভিযোগ করেন, সরকার ভাঙ্গার খেলায় সক্ষম হচ্ছে না বলেই একটি দল সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিরোধীতা করছে। প্রথম আলো পত্রিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এই পত্রিকা এদেশের স্থিতিশীলতা চায় না বলেই স্বাধীনতা দিবসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৮ সাল থেকেই ধাপে ধাপে বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বাধীনতায় উদ্বুদ্ধ করে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। বঙ্গবন্ধুর সংগ্রামের ফসল আজকে এই জাতীয় সংসদ।
গণতন্ত্র সঠিকভাবে পরিচালিত হয়েছে বলেও দেশের উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা গণতন্ত্রকে বিধ্বস্ত করেছে আজ তাদের কাছ থেকেই গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যে কি আছে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ