আগামী জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম, থাকবে সিসি ক্যামেরা ও ব্যালট: ইসি সচিব
০৩ এপ্রিল ২০২৩, ০৩:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম, ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। সোমবার (৩ এপ্রিল) দুপুর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তথ্য জানান তিনি।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কমিশনের ১৭তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
তিনি জানান, জাতীয় নির্বাচনে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। একই সাথে ইসি সচিব পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা, বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেটে সিটি নির্বাচন ভোট গ্রহণ করা হবে। তবে, এসব নির্বাচনে শতভাগ ভোট হবে ইভিএমে।
দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনে ইভিএম থেকে সরে আসার দাবি জানিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছিল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।
সেই সাথে ইভিএম প্রকল্প বাস্তবায়নের জন্য কয়েক হাজার কোটি টাকার প্রকল্প চেয়েছিল নির্বাচন কমিশন। তবে অবশেষে জাতীয় নির্বাচনে এল ইভিএম ব্যবহার থেকে সরে এল নির্বাচন কমিশন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর