ক্ষমতার বদল করতে হলে বিএনপিকে জনগণের রায় নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২১ মার্চ ২০২৩, ১০:০৯ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম
টাইমস ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ক্ষমতার বদল করতে হলে বিএনপিকে জনগণের রায় নিতে হবে। কারো হুমকিতে কাজ হবে না। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন
মঙ্গলবার বিকেলে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত বাংলাদেশে বিচারবহিভূর্ত হত্যাকাণ্ডের সংখ্যার বিষয়ে অবগত নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নানা সমস্যায় আত্মগোপন করা মানুষগুলোর জন্য গুমের সংখ্যা বাড়ে-কমে। অনেকেই আইনের শাস্তির ভয়ে, কেউ ব্যবসার লস করে, কেউ নানান অপরাধ করে আত্মগোপনে যায়।
ম্যূরাল উদ্বোধন শেষে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনা, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মিজানুর রহমান, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ