বাংলাদেশ এখন ইউরোপের চেয়েও সুন্দর: সেতুমন্ত্রী
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক দিন পর কেউ দেশে এলে এখন আর বাংলাদেশকে চিনতে পারবে না। বাংলাদেশ এখন ইউরোপের চেয়েও সুন্দর। আজ রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় সেতুমন্ত্রী বলেন, ১৪ বছর আগের আর বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। বাংলাদেশ ইউরোপের চেয়েও সুন্দর। কেউ দেশে এসে চিনতে পারবে না এখন। আর এর চেঞ্জ-মেকার শেখ হাসিনা।
তার কারণেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের এই স্বাপ্নিক উন্নয়নের রূপকার হচ্ছেন শেখ হাসিনা। বাধা উপেক্ষা করে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারী এবং জেলহত্যার বিচার হয়েছে, দেশে প্রথম আইনগতভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্রমেই গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করছে।
তত্ত্বাবধায়ক সরকারকে ডেড ইস্যু উল্লেখ করে তিনি বলেন, এটা জীবিত করতে যতো চেষ্টাই করা হোক, লাভ হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আর সংবিধানের পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়।
বিএনপির আমলেই হত্যা, অত্যাচার, নির্যাতন, গুম বেশি হয়েছে বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনের আগে ৫০০ স্কুল পুড়িয়েছে, ভূমি অফিসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়েছে। কী বীভৎস দিন! কত নিষ্ঠুর বিএনপি! মির্জা ফখরুল এখন খুন ও মাদকের মামলার আসামির পক্ষে বিবৃতি দেন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর