খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না: আইনমন্ত্রী
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সংবিধান অনুসারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে তিনি রাজনীতি করবেন কী না, সেটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী।
রোববার দুপুরে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য আয়োজিত ‘১২ শ ওরিয়েন্টেশন কোর্স’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন না। তবে তিনি (খালেদা জিয়া) রাজনীতি করবেন কী না সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। সেখানে (রাজনৈতিক প্রক্রিয়া) সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
আইনমন্ত্রী আরও বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডিত ব্যক্তি নৈতিক স্খলনের কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না। সেটি সংবিধানে বলা আছে। এটি নতুন করে বলতে হবে না।
খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তির কথা মনে করিয়ে দিয়ে আইনমন্ত্রী জানান, সরকার তাকে ৪০১ ধারা অনুযায়ী মুক্তি দিয়েছে। সেক্ষেত্রে দুটো শর্ত ছিলো। সেসব শর্তে তিনি রাজনীতি করতে পারবেন না, এমন কথা পরিস্কারভাবে উল্লেখ নেই। তিনি রাজনীতি করবেন কি-না, এটা তার নিজস্ব বিষয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর