আ’লীগের সম্মেলনে জাপাসহ ১৪ দলের নেতারা, আসেনি বিএনপি
২৪ ডিসেম্বর ২০২২, ০৭:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
টাইমস ডেস্ক:
আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হয়েছে আজ। দলটির ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সম্মেলনে যোগ দিয়েছেন দলটির নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোর নেতারা। জাতীয় পার্টির নেতারা এতে অংশ নিলেও বিএনপির কোনও নেতা অংশ নেননি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও যোগ দিয়েছেন আওয়ামী লীগের সম্মেলনে। সম্মেলনে উপস্থিত হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাধারণ সম্পাদক মুজিবুল হক চন্নু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতা, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিকভাবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। তবে বিএনপির কোনও প্রতিনিধি আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেননি। যদিও এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর