দেশের উন্নয়ন কোথাও থেকে কেউ তাবিজ পড়া বা মন্ত্র দিয়ে করেননি: এলজিআরডি মন্ত্রী
১৫ অক্টোবর ২০২২, ০৫:২৭ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন কোথাও থেকে কেউ তাবিজ পড়া বা মন্ত্র দিয়ে করেননি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টার, সকলের অংশগ্রহণেই আমাদের উন্নয়ন৷ সুযোগ-সুবিধাগুলো উন্মুক্ত করার ফলে আজ আমরা অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নিত হয়েছে৷
আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আগে দারিদ্র্য পরিস্থিতি এমন ছিলো যে, অনেকে খেতে পেতো না। বর্তমানে সে পরিস্থিতি নেই। দেশ দূর্নীতি মুক্ত হয়নি, নানান সমস্যা আছে। কিন্তু উন্নতিও হয়েছে, মাথাপিছু আয় অনেক বেড়েছে।
হাত ধোয়ার প্রয়োনীয়তা সম্পর্কে মন্ত্রী বলেন, হাতের মাধ্যমে অনেক রোগ ছড়িয়ে পড়ে৷ হাত ধোয়ার মাধ্যমে অনেক রোগ হতে মুক্ত থাকার জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে৷
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন,ডেঙ্গু ভয়াবহ আঁকার ধারন করার আশঙ্কা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও সচেতন থাকতে হবে। ডেঙ্গুতে একজনের মৃত্যুও দুঃখজনক। গতবারের চেয়ে এবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। যেসব এলাকায় বেশি ছড়িয়েছে, সেসব এলাকাকে গুরুত্ব দিয়ে অভিযান চলছে। সিটি করপোরেশন অভিযান পরিচালনা করছে। পর্যাপ্ত কীটনাশক বরাদ্দ করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে। কিন্তু সবাই সচেতন না থাকলে ডেঙ্গু প্রতিরোধ করার কাজ কঠিন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট। এছাড়া বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২