ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি: মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা মনে করেছিলাম, স্থানীয় সরকার নির্বাচনে এখানে অন্তত সরকার একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করবেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবেন। কিন্তু এখন পর্যন্ত ইউপিসহ পৌরসভা-উপজেলা পরিষদের নির্বাচনে যা হয়েছে, সেগুলো এত হতাশাজনক যে, আগামীতে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনগুলোতে দলীয়ভাবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই চরম প্রতিকূল অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। সম্প্রতি অনু্ষ্ঠিত নির্বাচনগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে, এই নির্বাচন কমিশন কোনো নির্বাচনই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে করার যোগ্য নয়। বর্তমান অনির্বাচিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করাই এ নির্বাচন কমিশনের কাজ।
আগামীতে সব নির্বাচনেই অংশগ্রহণ করা থেকে বিএনপি বিরত থাকবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হলে জানিয়ে দেয়া হবে। এখন পর্যন্ত আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা আর দলগতভাবে যাচ্ছি না। ইউনিয়ন পরিষদে আমাদের দলের কাউকে আর মনোনয়ন দিচ্ছি না।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার