দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে আছে: ওবায়দুল কাদের
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
‘দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে দলীয় নজরদারি রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে আছে। দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না দল।’
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে দেশরত্ন শেখ হাসিনা'র নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুদা, দারিদ্র্য, দুর্নীতি ও জঙ্গিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে যুক্ত তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘শত বাঁধা, ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ জনসেবা করছে। জনগণ ভালবেসে সরকার গঠনের যে সু্যোগ দিয়েছে নেতা-কর্মীদেরকে তার মর্যাদা রক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র অনুসরণ করে ইউনিট কাউন্সিল সম্পন্ন করতে হবে। দলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে যেন দল সরকারি উন্নয়ন যেন প্রশ্নবিদ্ধ না হয়।’ এ সময় আন্তর্জাতিক কুচক্রী মহলকে নিয়ে দেশ বিরোধীরা যে ষড়যন্ত্র করছে তা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী'র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার