উৎসবমুখর পৌর নির্বাচনে বিএনপির পরাজয়ই প্রমাণ করে জনগণ উন্নয়ন ও শান্তির পক্ষে: হানিফ
১৭ জানুয়ারি ২০২১, ০৩:৪৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি:
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশে পৌরসভার দ্বিতীয় ধাপের উৎসবমুখর ভোটে বিএনপির পরাজয়ই প্রমাণ করে দেশের জনগণ উন্নয়ন ও শান্তির পক্ষে।
রবিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে গরীব দুঃস্থদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রাক্কালে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি বারবার বলে থাকে যে, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের পক্ষে থাকবে। গতকাল পৌরসভার দ্বিতীয় ধাপের নির্বাচনে একেবারে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকল দলের অংশ গ্রহণের মধ্যদিয়ে এই নির্বাচন হয়েছে।
হানিফের দাবি, এখানে ভোট দেওয়া নিয়ে বা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কেউ কখনো কোনো অভিযোগ করতে পারেনি। অভিযোগ করার মতো কোনো ক্ষেত্রও ছিল না। এই উৎসবমুখর পরিবেশের ভোট দেশবাসী হয়তো অনেকদিন স্মরণ রাখবে।
আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বাংলা প্রবাদ আছে- নাচতে না জানলে উঠান বাঁকা। বিএনপি নিজেরা ভোটে অংশ গ্রহণ করে বারবার হারছে। কুষ্টিয়ার পাঁচটি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটিতে ইভিএম ছিল, বাকি তিনটিতে ব্যালটের মাধ্যমে হয়েছে। সেখানে বিএনপি কী পরিমাণ ভোট পেয়েছে?
‘এখানে বিএনপি লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। এর মধ্যদিয়ে প্রমাণিত হয় জনগণ দেশের উন্নয়ন ও শান্তির পক্ষে, যেটা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা’ দাবি করেন তিনি।
হানিফ বলেন, ‘উনি (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী হিসেবে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে দেশের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে রেখেছেন, জনগণ সেটাই চায়। এই ভোটের ফলাফল শেখ হাসিনার প্রতি জনগণের আস্থার প্রতিফলন।’
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল