তারা হচ্ছে গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা: ওবায়দুল কাদের
২৬ অক্টোবর ২০২০, ০৫:৪১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ ও ষড়যন্ত্রের নকশা, তারাই হচ্ছে গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা। বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত এক বিফ্রিংয়ে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, এ সময় বিএনপির অপরাজনীতিই দেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতে সবচেয়ে বড় বাধা বলেও উল্লেখ করেন।
নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপির মধ্যবর্তী নির্বাচন দাবি প্রসঙ্গে কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। অথচ এ সময়ে কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে।
সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি একবার নিরাপদ সড়ক, আবার কোটা বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল, যা হালে পানি পায়নি।
তিনি বলেন, বিএনপি নেতাদের সকল রাজনৈতিক আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত। আর বিএনপির সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনো প্রয়োজন নেই। কারণ, সময় হলে সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।
রাজপথে জনগণের উত্তাল ঢেউ উঠবে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন, কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়।
তিনি আরও বলেন, গণতন্ত্র এক চাকার বাইসাইকেল নয়, এটি একটি ভারসাম্যমূলক কাঠামো। সরকারের পাশাপাশি বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলের সহযোগিতা প্রয়োজন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ