নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামীলীগের দরজা বন্ধ: ওবায়দুল কাদের
২৫ অক্টোবর ২০২০, ০৬:৫৩ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের জন্য বন্ধ। রোববার (২৫ অক্টোবর) সকালে নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকার বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। অপরাধী যেই দলেরই হোক, তার পরিচয় অপরাধীই। কেউ অন্যায় ও অপরাধ করে পার পাবে না। বর্তমান সরকার অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। যারাই অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে, তাদের বিচার করা হচ্ছে।
এসময় কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট ফেসবুকে না দেয়ার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, একটি চক্র ফেসবুকে উস্কানিমূলক পোস্টের মাধ্যমে যড়যন্ত্র করেছে। দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য।
নোয়াখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনো যেসব কাজ বাকী আছে, বর্তমান সরকারের আমলেই তা শেষ করা হবে। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সব কিছুই করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ