বেগমগঞ্জের ওই নারীকে আরও দুইবার ধর্ষণ করেছিল দেলোয়ার
০৬ অক্টোবর ২০২০, ০৮:১২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম
টাইমস ডেস্ক:
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য (অভিযোগ ও তদন্ত) আল মাহামুদ ফয়জুল কবির জানিয়েছেন, নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে বিবস্ত্র করে নির্যাতনের শিকার ওই নারীকে বছরখানেক আগে অন্যতম অভিযুক্ত দেলোয়ার আরও দুইবার ধর্ষণ করেছিল।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এবং মানবাধিকার কমিশনের একদল প্রতিনিধি।
পরে ডিআইজি আনোয়ার হোসেন এবং মানবাধিকার কমিশনের সদস্য ফয়জুল কবির পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এসময় ফয়জুল কবির জানান, ‘নিরাপত্তাহীনতায় ও ভয়ের কারণে ঘটনার মূলহোতা দেলোয়ারের নাম প্রকাশ করেননি ওই নারী। প্রায় এক বছর আগে রাতের বেলায় দেলোয়ার ওই নারীর বাড়িতে গিয়ে অনৈতিক কাজের প্রস্তাব দেয়।’
‘কিন্তু কুপ্রস্তাবে ওই নারী রাজি না হওয়ায় দেলোয়ার তাকে বাহিনীর লোকজন দিয়ে গণধর্ষণের হুমকি দিয়ে নিজে ধর্ষণ করে। এঘটনার কিছুদিন পর দেলোয়ার তার সহযোগী কালামকে ওই নারীর বাড়িতে পাঠায় এবং নৌকায় করে একটি বিলে নিয়ে সেখানে দেলোয়ার ও কালাম দুজনই তাকে আবার ধর্ষণ করে’।
মানবাধিকার কমিশন এই সদস্য আরও বলেন, নির্যাতিতার জবানবন্দি অনুযায়ী আজই আমরা প্যানেল আইনজীবীদের মাধ্যমে মামলা করবো।
এসময় ডিআইজি আনোয়ার হোসেন বলেন. সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পরই আমরা জানতে পেরেছি। তার আগে আমরা বিষয়টি অবগত ছিলাম না। জানার পর থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে।
তিনি জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। নয়জন এজাহারভুক্ত আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে ও সাক্ষ্য-প্রমাণে যদি আরও কারও নাম আসে তাদেরও আইনের আওতায় আনা হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা