পাওনা টাকা চাওয়ায় ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় কবির হোসেন ওরফে ছোটন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার চারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির ওই এলাকার মৃত সাহেদ আলীর ছেলে। তিনি পেশায় ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় সেলিম মিয়া নামে এক অটোরিকশা চালক ও তার স্ত্রী পারভীন বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেকোরেটর ব্যবসায়ী কবির অটোরিকশা চালক সেলিমেরর কাছে টাকা পেতেন। শুক্রবার সকালে কবির তার পাওনা টাকা চাইতে সেলিমের বাড়িতে যান। এ সময় টাকা নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেলিম ও তার স্ত্রী পারভীনসহ কয়েকজন কবিরকে মারধর করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সেলিম ও তার স্ত্রী পারভীনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা