বিয়ার ও বিদেশী মদ উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
০৪ আগস্ট ২০২০, ০৪:৪৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা থেকে বিয়ার ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। সোমবার (০৩ আগস্ট) দিবাগত রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরিপুর এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ সাকিব (২১) ও সজীব বেপারী (১৯)।
র্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি থানাধীন গৌরিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিএসসি। অভিযানে ১৭০ ক্যান বিয়ার ও ০২ বোতল বিদেশী মদ উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়।
আসামী মোঃ সাকিব ও সজীব বেপারী উভয়ের বাড়ী কুমিল্লা জেলার তিতাস থানাধীন সোলাকান্দি এলাকায়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদ ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদ বাংলাদেশে প্রবেশ করায় এবং বিশেষ কৌশলে পরিবহণ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা