পুলিশকে হত্যা করে মাদক মামলার আসামির পলায়ন!
১৮ জুলাই ২০২০, ১২:১৯ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার আসামির ছুরিকাঘাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) আমীর হোসেন (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে। আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলা সদরের দিয়ারচর গ্রামের মোনতাজ আলীর ছেলে। এসময় মণি শঙ্কর চাকমা নামে থানার অপর এক এএসআই আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানসহ পুলিশের একটি দল সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে গেছেন। ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়াসহ পুলিশের পক্ষ থেকে ওই আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে।
মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল-আমিন গণমাধ্যমকে জানান, মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুনকে ধরতে চাঁনপুর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মামুন পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সিএনজি চালিত এক অটোরিকশাচালক আমীর হোসেনকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও) মো. ইমতিয়াজ আহমেদ জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযানের সময় হামলা চালিয়ে সে পালিয়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা