বান্দরবানে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৬
০৭ জুলাই ২০২০, ০৪:২৯ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সন্তু গ্রুপ এবং এমএন লারমা গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোরে জেলার বাগমারায় এ সংঘর্ষ হয়েছে বলে নিশ্চিত করেছে গ্রামবাসী ও স্থানীয় বিশ্বস্ত সূত্র।
সূত্র জানায়, নিহত ৬ জনই এমএন লারমা গ্রুপের বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় গুলিবিদ্ধ দুইজনকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে তাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
কয়েকজন গ্রামবাসী জানান, আজ ভোর ৬টার দিকে তারা প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পান। এ সময় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। নাম প্রকাশ না করার শর্তে একজন গ্রামবাসী জানান, আধাঘণ্টা ধরে গোলাগুলির পর সন্তু গ্রুপের কয়েকজনকে তিনি দৌড়ে জঙ্গলের ভেতর চলে যেতে দেখেছেন।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানান, সকাল ৭টার দিকে ওই সংঘর্ষের খবর পেয়েছেন তাঁরা। তিনি বলেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনীর কর্মকর্তাসহ পুলিশ ফোর্সও রয়েছেন। তবে দুই পক্ষ কারা সেটি নিশ্চিত করতে পারেননি পুলিশ সুপার।
ঘটনাস্থল বাঘমারা নামক জায়গাটি বান্দরবান শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা