সিজদারত মাকে কুপিয়ে মারলো প্রতিবন্ধী ছেলে
২০ মার্চ ২০২০, ০৮:২৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জোহরের নামাজে সিজদারত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বুদ্ধি প্রতিবন্ধী ছেলে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের পান্তাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম মিনি আক্তার (৫০), অভিযুক্ত ছেলের নাম মন্তাজুল (২৬)। ঘটনার পর মানসিক ভারসাম্যহীন মন্তাজুলকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এলাকাবাসী জানান, সোলায়মান আলী ও মিনি আক্তার দম্পতির সন্তান মন্তাজুল কয়েক বছর আগে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পরও সুস্থ না হওয়ায় বাড়িতে বেঁধে রেখে তাকে কবিরাজী চিকিৎসা করানো হচ্ছিল। এ অবস্থায় হাত-পায়ের বাঁধন খোলা পেয়ে নামাজের সিজদারত অবস্থায় মায়ের গলায় কুড়াল দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বামী সোলায়মান আলী বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া শনিবার (২১ মার্চ) নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি