র্যাবের অভিযানে ৫ কোটি টাকার নকল ওষুধ জব্দ
১২ মার্চ ২০২০, ০১:১৭ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিটফোর্ড এলাকার ৮ টি গোডাউন থেকে প্রায় ৫ কোটি টাকার নকল ওষুধ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় বাবু (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে মিটফোর্ড এলাকায় অভিযান চালানো হয়। পরে তা শেষ হয় মধ্যরাতে। আর এ অভিযানে সহযোগিতা করে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
এ ব্যাপারে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিটফোর্ড এলাকায় নকল ওষুধের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনগুলোতে ৫৩ ধরনের নকল ওষুধ পাওয়া গেছে। ৮ টি গোডাউনে থেকে প্রায় ৫ কোটি টাকার নকল ওষুধ জব্দসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আমরা চাই নকল ওষুধ বিক্রি বন্ধ হোক। যারা নকল ওষুধ মজুদ করেছে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি