দেশী মদ ও গাঁজাসহ দুইজন গ্রেফতার
০১ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় দেশীয় তৈরি মদ ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব ১১। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে বন্দর থানাধীন কদমরসুল সাকিনস্থ সুইপার কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রমজান (৪১) ও মোঃ পারভেজ (২৪)। এ সময় তাদের দখল হতে ৬৮ লিটার দেশী মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব ১১ সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, সুইপার কলোনীতে থাকা সুইপারদের সল্প পরিমাণে দেশীয় মদ সেবন ও মজুদ রাখার জন্য আইনে বিধান রয়েছে। এই বিধানের অপব্যবহার করে একটি অপরাধী চক্র সুইপার কলোনীতে মদ ও গাঁজার আখড়া তৈরি করেছে। তাদের এই মদ ও গাঁজার আখড়ায় স্কুল কলেজে পডুয়া ছাত্ররা গিয়ে মদ ও গাঁজা সেবন করে আসছে। র্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়ে মদ ও গাঁজার আখড়া বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬৮ লিটার দেশী মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ উপরোক্ত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী রমজান ও পারভেজ এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন একরামপুর এলাকায়।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল