চট্টগ্রামে অবৈধ অস্ত্রের কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
২০ নভেম্বর ২০১৯, ০৭:১০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পূর্ব রাউজান ঘোড়া সামছুর টিলা এলাকায় অবৈধ অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার মো. গোলাম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া সামছু টিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুস্কৃতকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় মোহাম্মদ আলমগীর নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় রাউজান থানার অফিসার্স ইনচার্জ কেফায়েত উল্লাহ আহত হয়। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি শর্টগান ১০টি, গ্যাস গান সদৃশ অস্ত্র ১টি, ৬টি দেশীয় তৈরি পাইপ গান, ১টি পুরাতন ম্যাগজিন, ৭টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসা, দেশীয় তৈরি একনলা বন্দুকের তিনটি অংশসহ অস্ত্র তৈরির আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল