সিদ্ধিরগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযাগে ৪ জন গ্রেফতার
১৭ অক্টোবর ২০১৯, ০৭:৩৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব ১১।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে র্যাব-১১, সিপিএসসি এর পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পার্শ্বস্থ এলাকায় এবং বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও অটোরিক্সা, সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে হাতে-নাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হিরণ মিয়া (৩৯), মোঃ শামীম (৩৬), মোঃ মঈন উদ্দিন (২৮) ও মোঃ আবুল বাশার (৪২)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৩৮ হাজার ৪ শত ৯০ টাকা জব্দ করা হয়।
সিপিএসসি, র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, অটোরিক্সা ও সিএনজি থামিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ১ শত থেকে ৩ শত টাকা করে চাঁদা আদায় করে আসছে।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তায় চলাচলরত অটোরিক্সা এবং সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মোঃ হিরণ মিয়া, মোঃ শামীম ও মোঃ মঈন উদ্দিন’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৪ হাজার ৫ শত ৯০ টাকা জব্দ করা হয়। এই চাঁদাবাজির পৃথক আরেকটি অভিযানে বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস (আসমানী পরিবহন) হতে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের সদস্য মোঃ আবুল বাশার’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল হতে চাঁদাবাজির নগদ ৩৩ হাজার ৯ শত টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় আসমানী পরিবহন চালকদের কাছ থেকে জোরপূর্বক দৈনিক গাড়ি প্রতি ১ হাজার ২ শত ২০ টাকা করে অবৈধভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার